প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫ । ২:০১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের প্রাক্তন চেয়ারম্যান তাহের রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ্তলী নিবাসী মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই-২০২৫) সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানের সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমার পিতা ঢাকা শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন। দেখতে দেখতে সাত বছর চলে গেছে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করে আসছি। আমার বাবা বহু গুনের অধিকারী ছিলেন। উনি একদিকে শিক্ষক, জনপ্রতিনিধি ও সর্বোপরি আইনজীবি ছিলেন, মানুষের সেবায় ছিলেন উদার। আমার পিতা শাহতলী জিলানী চিশতী কলেজে ভবন করতে ১৮শতক জমিসহ প্রায় ১একর ভূমি স্কুল ও কলেজে দান করেছেন।
তিনি ছিলেন শিক্ষার বাতিঘর। তিনি একজন সফল জনপ্রতিনিধি ছিলেন। তিনি মানুষকে ভালোসতেন ও সবসময় মানুষের খোজঁ-খবর নিতেন। আমার পিতার প্রতি মানুষের আস্থা ছিল। এর আগে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের ৫০তম মৃত্যুবার্ষিকী সম্পন্ন করেছি। আমার দাদার নেশা ছিল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। তিনি শাহতলী এলাকাকে আলোকিত করেছেন।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ্তলী নিবাসী মরহুম অ্যাড. তাহের হোসেন রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে মুনাজাতরত শিক্ষকবৃন্দ, মুসল্লীগণ, সুধীজন ও গন্যমান্যব্যক্তিবর্গগণ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, মরহুমের বড় ছেলে বগুরা ফাইভস্টার হোটেল মম ইনার ম্যানেজার মো: রুবেল রুশদী, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো: আব্দুল কাদের হাজরা, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মোসা: মনোয়ানা খাতুন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, শাহতলী কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, চাঁদপুর সদর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, শাহমাহমুদপুর ইউনিয়নর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, ব্যবসায়ী মো: আবুল কাসেম কারী, সমাজসেবক আব্দুর রব মাষ্টার, বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: জসীম গাজী, সহ-ম্যানেজার মো: আবুল গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী, ব্যবসায়ী মো: মোস্তফা মিজি, স্থানীয় নুরুল হক মুন্সি, বিশিষ্ট ইট বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, ইট-বালু ব্যবসায়ী মো: জসিম মিজি, বিএনপি নেতা মো: রিপন মিজি, বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক মো: ইব্রাহিম মিজি, উপজেলা পরিষদের ইউডিসি মো: রাজু, স্থানীয় মো: আতিক মুন্সি, স্থানীয় মো: মানিক মুন্সি, স্থানীয় হাসান মুন্সি, সমাজসেবক মো: জহির চৌধুরী, ডুবাই প্রবাসী মো: মিলন গাজী, স্থানীয় মো: খোরশেদ মুন্সি, স্থানীয় মো: শামছুল হুদা, সমাজসেবক মো: লিটন মিজি, স্থানীয় মো: রাজু তপদার, প্রবাসী মো: আলমগীর গাজী, স্থানীয় মো: তাহের মিজি, মৎস্য ব্যবসায়ী মো: মজিবুর রহমান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান,  শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, শাহতলী রেল স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা সাহিনা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার সহ মুসল্লিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের লোকজন।
স্মরনসভা শেষে শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। মিলাদ শেষে রুশদী পরিবারের পক্ষ থেকে শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং , ছাত্রাবাস ও পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ ,রাজনৈতিক নেতৃবৃন্দ গন্যমান্যব্যক্তিবগ. ও এলাকাবাসীর  মাঝে তবারক বিরতণ করা হয়।
কর্মসূচীর শুরুতেই সকাল ৯টায় শাহতলী রুশদী বাড়ি জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪জুলাই ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন