প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামগঞ্জ থেকে নিখোঁজ স্কুলছাত্র ইকরাম

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মজুপুর গ্রামের স্কুলছাত্র ইকরাম হোসেন (১৪) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার (৭ জুলাই ২০২৫) বিকেলে নিজ বিদ্যালয় ‘রামগঞ্জ স্মার্ট একাডেমি’ থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ইকরামের বাবা এমরান হোসাইন জানান, বিকেল ৫টার দিকে ইকরাম স্কুল থেকে বের হয়। কিছুক্ষণ পর হাজীগঞ্জ বাজারে এক পরিচিত ব্যক্তি তাকে দেখতে পান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বহু জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।

ইকরাম ওইদিন সাদা রঙের একটি পাঞ্জাবি পরেছিল।

ইকরামের সন্ধান পেলে বা কোনো তথ্য থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে: ০১৭২২৪২৮২৯৯

নিখোঁজের ঘটনায় পরিবারসহ এলাকাবাসী চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। বিষয়টি স্থানীয় থানাকেও জানানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ বিষয়ে তথ্য থাকলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হলো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন