প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ । ১০:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ পৌর ছাত্রশিবির

নিজস্ব প্রতিনিধি

এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির হাজীগঞ্জ পৌরসভা শাখা। বুধবার (১০ জুলাই) দুপুরে পৌর এলাকার একটি মিলনায়তনে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁদপুর জেলার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হাফেজ মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম বলেন, ‘বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটে। তাই আমাদের বইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু দুনিয়ার পরীক্ষায় ভালো করলেই হবে না, আখিরাতের পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হবে।’

অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতারা ছাড়াও সদ্য ফলপ্রকাশ পাওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন