প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ । ১১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুই বিদ্যালয়ের সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ !

প্রিয় চাঁদপুর ডেস্ক

বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
‎
‎বিদ্যালয় দুটি হলো পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
‎‎
প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত। এছাড়াও ১০ জন শিক্ষক রয়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষকদের অবহেলায় থেমে গেছে পড়ালেখার মান। জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষা কর্মকর্তাদেরও তেমন কোনো তদারকি নেই।
‎
‎সদর উপজেলার জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে এবারে ১২ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলাম। তার মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই ফেল করেছে। আমাদের সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি। তাই লেখাপড়া করতে পারেনি। একারণেই সম্ভবত এমন হয়েছে।’
‎
‎ভাণ্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘এ বছরে আমাদের স্কুল থেকে ৭ জন রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ৪ জন নিয়মিত এবং ১ জন অনিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায়ের স্কুল হওয়ায় সবাইকে নিয়মিত ক্লাস করে না। এরা বাসায় ও ঠিকমতো পড়াশোনা করে না। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।’
‎
‎এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো তথ্য এখনো পাই নাই। খোঁজ নিয়ে পরে বলতে পারব।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন