প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ২:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এসএসসি-দাখিলে পাশের হার কমলেও জিপিএ-৫-এ উজ্জ্বল কৃতকার্যরা

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়  উপজেলায় পাশের হার হয়েছে মাত্র ৫৮.৭৮%, মোট পরীক্ষার্থী ছিল ২৮৮৭ জন, পাশ করেছে ১৬৯৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন।

সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে নিজমেহার মডেল পাইলট উঃবি (১৮ জন), শাহরাস্তি সরকারি বহুমুখী উঃবি (১৭ জন) এবং ওয়ারুক রহমানিয়া উঃবি (১৫ জন)।

ভালো ফলাফলের দিক থেকে এগিয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল (৮৬.৬৭%), মনিরা আজিম একাডেমি (৮০%) ও উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উঃবি (৭৮.২১%)। বিপরীতে হতাশাজনক ফল হোসেনপুর বালিকা উঃবি (২৯.৪১%) ও মেহার উঃবি (৩০.৩৯%)।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ২টি প্রতিষ্ঠান, পাশের হার যথাক্রমে ৯০.৯৮% ও ৯০.২৪%, জিপিএ-৫ পেয়েছে ১ জন।

এদিকে দাখিল পরীক্ষায় পাশের হার ৬৯.৯৬%, অংশগ্রহণ করে ৭১৯ জন, উত্তীর্ণ ৫০৩ জন, অকৃতকার্য ২১৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১২ জন। শতভাগ পাশ করেছে সিরাজ উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা, অন্যদিকে সবচেয়ে কম পাশ রাজাপুরা ফাজিল মাদ্রাসায় (২৩.৯১%)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান জানান, “দুর্বল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উন্নয়নে একসাথে কাজ করা এখন সময়ের দাবি।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন