প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ৩:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আগুনে পুড়ে ৩ দোকান ভস্মীভূত, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোঃ মাসুদ রানা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সাহেব বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।মুহূর্তের মধ্যেই ওই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।

ওই রাতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের সহায়তায় খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি দোকানের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন টামটা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম সুজন। তার মালিকানাধীন “সাদিয়া বস্ত্রালয় এন্ড কসমেটিকস” দোকানটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কচুয়া উপজেলার জগৎপুর গ্রামের মুস্তাকিম বিল্লাহর মালিকানাধীন “মিম সুইইটস” দোকানটিও সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে, স্থানীয় মোস্তফা ভূঁইয়ার মালিকানাধীন “ভূঁইয়া ট্রেডার্স” দোকানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার দোকানের অবকাঠামোসহ ১.৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

শাহরাস্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, “আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সমন্বিত প্রচেষ্টায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন