২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে মাহির ফয়সাল।
সে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।
মাহির ফয়সাল মতলব উত্তর উপজেলার সাঁড়ে পাঁচানী গ্রামের চাকুরীজীবি মোকবিল হোসেন ও ছেংগারচর সরকারী কলেজের প্রভাষক কুলসুম আকতারের বড় ছেলে। তাঁর এই সাফল্যে খুশি মা-বাবা, স্বজন, শিক্ষক-সতীর্থসহ এলাকাবাসী।
মাহির ফয়সালের কাছে জানতে চাইলে জানান, মানবিক ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে আমার। সবার সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমি ডাক্তার হবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

মনিরুল ইসলাম মনির