প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ১১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চায়না দুয়ারি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

বৃহস্পতিবার (১১ জুলাই,২০২৫) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির খিলাবাজার এলাকার বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ অভিযানে আনুমানিক ১,৫০০ ফুট দৈর্ঘ্যের চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ। তিনি জানান, অবৈধভাবে মাছ আহরণ রোধ ও প্রাকৃতিক জলজ সম্পদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সরকার চায়না দুয়ারি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।

এ সময় শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর সহ একদল সঙ্গীয় পুলিশ ফোর্স আইনি সহায়তা করে ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন