প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৯:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সন্ত্রাস-চাঁদাবাজি-হত্যা ও মাদকের বিরুদ্ধে ফরিদগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ

এস. এম ইকবাল
সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ভয়াবহ মাদকের করাল গ্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “দেশে যেভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রকোপ বাড়ছে, তা রোধে প্রশাসনসহ সচেতন নাগরিকদের আরও কঠোর ও সক্রিয় হতে হবে।”
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু ও উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল।
বিক্ষোভে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন