প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজেপি’র চাঁদপুর-৩ আসনে এমপি প্রার্থী উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

সাইদ হোসেন অপু চৌধুরী

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব টকশো ব্যক্তিত্ব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বিজেপি থেকে চাঁদপুর -৩ (সদর ও হাইমচর) আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ব্যক্তি সূত্র জানা গেছে।

ইতিমধ্যে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে গতিশীল করার কাজে ব্যস্ত আছেন তিনি। গত ১৬ বছর তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রজ হিসেবে রাজপথে সবসময় সরব ছিলেন এবং এখনো আছেন।

উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনে সব সময় সত্য,পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতিতে সম্পৃক্ত আছেন এই টকশো ব্যক্তিত্ব। তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত ও আলোকিত মুখ। অন্যায়ের সাথে আপোষ করেননি কখনো। তিনি যেমন আছেন রাজপথে, মাঠে তেমনি আছেন সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন টকশোতে।

“বদলে দিবো আমার শহর”প্রিয় জেলা চাঁদপুর এই স্লোগানে উপাধ্যক্ষ হীরা চাঁদপুরকে গড়তে চান আধুনিক, মানসম্পন্ন ,মানবিক ও বাসযোগ্য জেলা হিসেবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন