চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা।
রবিবার (১৩ জুলাই) সকালে বিদ্যালয়ের ল্যাব রুমে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, মোঃ বাচ্চু হাজী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃ কাশেম, ছাত্রদল নেতা পারভেজ হোসেন, সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ আরজু, সদস্য শাহ আলম, আফরোজা আফনান মারিয়া, রিফাত হোসেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন