শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১৩ জুলাই দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
উল্লেখ্য, সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাব তিন দিনের শোক পালন কর্মসূচি ঘোষণা করেছে।

মোঃ মাসুদ রানা