প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ১১:৫৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক আমরুজ্জামান সবুজ আর নেই, বিভিন্ন মহলের শোক

প্রিয় চাঁদপুর ডেস্ক

শাহরাস্তি প্রেসক্লাব সদস্য, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (১৩ জুলাই ২০২৫) রাত ১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কণ্যা, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, গুনগ্রাহী রেখে যান।

তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।‌ সৈয়দ আমরুজ্জামান সবুজ শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির কৃতি সন্তান। বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

শাহরাস্তি প্রেসক্লাব, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী, সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন