প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ১০:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের সভাপতি ইমন, সম্পাদক স্বপন

এস. এম ইকবাল

“যেখানে মানুষ সেখানে সেবা” এই স্লোগানে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাবুদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন স্বপন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ পাটওয়ারী, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মিজি, মো. রুবেল পাটওয়ারী, মোঃ জাহাঙ্গীর মিজি, জুটন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবের হোসাইন এবং সাংগঠনিক সাইফুল ইসলাম মিঠু নির্বাচিত হয়েছেন।

কমিটিতে আরও বিভিন্ন দায়িত্বে রয়েছেন আইন ও মানবাধিকার সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাহিত্য ও গবেষণা সম্পাদকসহ বিভিন্ন বিভাগের সম্পাদক ও সদস্যগণ। উল্লেখযোগ্যভাবে, সংগঠনের কার্যক্রম পরিচালনায় নারী নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ-কোষাধ্যক্ষসহ অন্যান্য পদে ৫০ জন নিবেদিতপ্রাণ কর্মী।

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সমাজকল্যাণ মূলক ও জনসেবা মূলক কাজ করে আসছে।

নতুন কমিটি এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন