প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ । ৮:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতৃবৃন্দের ভাষা পতিত সরকারের দাম্ভিকতাকে স্মরণ করিয়ে দেয়

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী বলেছেন, ১৬ জুলাই গণমাধ্যমে প্রকাশিত ১৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের ছবি ও বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
বক্তব্য ও প্রোগ্রামে ব্যাবহৃত পেস্টুন দেখে আমরা বিস্মিত ও হতবাক। আমরা ভাবছিলাম বিএনপি দেশের মানুষের সমালোচনাগুলো দলীয় নেতাকর্মীদের শুদ্ধতার কাজে ব্যবহার করবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বিএনপি এখন আরও বেপরোয়া হয়ে ওঠছে। তাদের নেতাকর্মীদের বক্তব্য বিবৃতিতে পতিত ফ্যাসিবাদের কণ্ঠ পাওয়া যাচ্ছে।
রাজনৈতিক শিষ্টাচার ভেঙে খুনি হাসিনার মতো দাম্ভিকতাপূর্ণ আচরণ করছে।
আমরা আশা করবো বিএনপির জেলা নেতৃবৃন্দ রাজনৈতিক সহাবস্থান নিরাপদ করবেন। বেপরোয়া দলীয় নেতাকর্মীদের সামলাতে কার্যকর পদক্ষেপগ্রহণ করবেন। পতিত খুনি হাসিনাও দাম্ভিকতা করে টিকে থাকতে পারেনি। মুহূর্তের মধ্যেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে।
বিএনপি সে পথে না হেটে দেশগঠনে ভূমিকা রাখবেন সেটাই আমরা প্রত্যাশা করি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন