প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ । ৬:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ মাসুদ রানা
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৭ জুলাই)  উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শাহরাস্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট  নিগার সুলতানা। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ।এতে  সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান।
বিতর্কের মাধ্যমে তারা দুর্নীতির বিরুদ্ধে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা দেন।
চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। বিয়াম স্কুলের পক্ষে যুক্তি তুলে ধরেন আহ্দিয়া হাবিবা, আজমাঈন আরাফাত ও সিদরাতুল মুনতাহা কবির (বুশরা)। প্রতিপক্ষ নিজমেহের স্কুলের পক্ষে অংশগ্রহণ করেন তাসনিম নিলিমা, সেতু রানি পাল ও সানজিদা রহমান।
বিচারকমণ্ডলীর রায়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল চ্যাম্পিয়ন এবং নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন সিদরাতুল মুনতাহা কবির (বুশরা)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন ও সাংবাদিক মোঃ  মাসুদ রানা, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, সদস্য গোলাম সারোয়ার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক ওসমান গনি এবং নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন,মফস্বল সাংবাদিক  ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন তরুণ, সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান হামজা।
বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে তরুণদের অংশগ্রহণ, মতপ্রকাশ এবং সচেতনতা আগামী প্রজন্মকে নৈতিক ও শুদ্ধ সমাজ নির্মাণে অনুপ্রাণিত করবে। তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন