প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ । ১১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

এস. এম ইকবাল
ফরিদগঞ্জে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫২টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন