শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের বিএনপির দুই গ্রুপের ফেরিঘাট ইজারাদার দ্বন্দ্ব নিয়ে ফেরি শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) ভোর রাত ৩টা থেকে কোনো গাড়ি আসছে না বলে জানান ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন।
জানা যায়, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাট নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল বলেন, ‘শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা টাকা উঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের বিরোধ চলে আসছিল।
’
তিনি আরো বলেন, ‘আজ শুক্রবার সকালে ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি পাড়াপাড় বন্ধ হয়ে যায়। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি উপরিউক্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

প্রিয় চাঁদপুর ডেস্ক