প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ১০:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে শাহরাস্তি বিএনপির মৌন মিছিল

মোঃ মাসুদ রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” পালন উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় হোসেনপুর বাজার থেকে শুরু হয়ে কালিয়াপাড়া এলাকায় গিয়ে শেষ হয় এ মৌন মিছিল। মৌন মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং কোনো ধরনের স্লোগান না দিয়েই নীরবভাবে শোক প্রকাশ করেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার নেতৃত্বে  উপজেলা  বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। নেতৃবৃন্দ বক্তব্য বলেন,  বিগত সরকার গণতন্ত্রের কণ্ঠরোধে নীলনকশার মাধ্যমে ভয়াবহ দমন-পীড়নের যে কালো অধ্যায় রচিত  করেছিল।তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি। তারা আরও বলেন, বর্তমান নির্বাচনী রোড ম্যাপ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট নিশানা জাতিকে জানাতে হবে। একই সঙ্গে জাতীয় ঐক্য অটুট রাখতে সকল পক্ষকে  শান্তি বজায় রাখারও আহ্বান জানান নেতৃবৃন্দ।এ ছাড়া  বিএনপির ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন,সাবেক পৌর বিএনপি সভাপতি বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ইকবাল হোসেন,  উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি ও সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা  ওলামা দলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান,শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল,ছাত্রদল সভাপতি এবি এম পলাশ ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন ও  সাংগঠনিক সম্পাদক রবিউল আলম,উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
ওই মিছিলে উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয় তৃণমূল পর্যায়ে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন