প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৫) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকার ঠাকুর বাজার সংলগ্ন নুর প্লাজার নিচতলার একটি গলিতে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (নিঃ) আরিফ হোসাইন, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে আটক করা হয় নুরুজ্জামান সুমন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম শ্রীপুর চাঁন গাজী মিজি বাড়ির বাসিন্দা। পিতার নাম নুরুল আমিন এবং মাতার নাম লুৎফুন নাহার।
পুলিশ জানায়, আটক সুমনের দখল হতে উদ্ধার করা ইয়াবাগুলোর বাজারমূল্য আনুমানিক ৩ হাজার টাকা। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় ১০(ক) ধারায় মামলা (নং-০৯, তারিখ ১৮/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং স্থানীয় যুব সমাজের একটি অংশকে মাদকের দিকে ধাবিত করেছেন। বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রাখার সময়ই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির আওতায় চাঁদপুর জেলাজুড়ে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন