প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ১০:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জামায়াতের সমাবেশে চাঁদপুর থেকে যাবে ২৫০ বাস, ৪ লঞ্চ

নিজস্ব প্রতিনিধি

শনিবার জামায়াতের সমাবেশে চাঁদপুর জেলা থেকে যোগ দেবে প্রায় ২০ হাজার নেতাকর্মী।
সমাবেশে অংশ নিতে জেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৫০টি বাস, ৪টি লঞ্চ এবং দুই শতাধিক হাইস ও প্রাইভেটকার রওনা দেবে।

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া প্রিয় চাঁদপুরকে বলেন, “সমাবেশে যোগদানের জন্য নেতাকর্মীদের মাঝে বিপুল উদ্দীপনা তৈরি হয়েছে। চাঁদপুর জেলা থেকেই উল্লেখযোগ্যসংখ্যক মানুষ অংশ নেবে।”

জানানো হয়, হাইমচর উপজেলা থেকে ১টি লঞ্চ, মতলব থেকে ১টি লঞ্চ, চাঁদপুর সদর থেকে ২টি লঞ্চ চালু থাকবে নেতাকর্মীদের পরিবহনের জন্য।

এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে হাইস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে নেতা-কর্মীরা সমাবেশস্থলে যাবেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের জন্য পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলার একটি সূত্র বলছে, এবারের সমাবেশে চাঁদপুরের অংশগ্রহণ আগের যেকোনো সময়ের চেয়ে বড় হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন