প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ৯:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক শহীদ, এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কড়ইয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের হাসান,পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের সামিউ আমান নুর, কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের খোবায়িদ হোসেনসহ ৩ শহীদের কবর জিয়ারত শেষে নিহতের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.করিম হোসেন,উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক সারফিন হোসাইন ও নিহতের পরিবার,আত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন