প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপিকে মাঠে থাকতে হবে : ইঞ্জি. মমিনুল হক

মোঃ মাসুদ রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র, এবং দেশব্যাপী সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯জুলাই ২০২৫) বিকেলে শাহরাস্তি পৌরশহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ওশাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় তিনি বলেন, বিগত সরকারের  সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে  ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়। বর্তমানে দেশে কিছু গুষ্টি উদ্দেশ্যপ্রণোদিত নানা কর্মকান্ড ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি সভায় সাংগঠনিক পুনর্গঠন, সদস্য নবায়ন কার্যক্রম এবং আন্দোলনকে বেগবান করার বিষয়ে দিকনির্দেশনা দেন। জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয়  থাকার আহবান জানান।
এ সময় অন্যানার মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাবেক পৌর বিএনপি সভাপতি বেলায়েত হোসেন সেলিম,সহ-সভাপতি আবুল কালাম, সহ সভাপতি সফি উল্লাহ বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন, যুগ্ন আহবায়ক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি ও সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, ভিপি জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর আঃ খালেক, ছাত্রদল সভাপতি এবি এম পলাশ ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সভা জুড়ে ছিল নেতাকর্মীদের দৃপ্ত শপথ “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন