চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে শামীম হোসেন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজ মেহার মহল্লার পশ্চিম মৃধা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির শ্রমজীবী মো. সফিকুল ইসলামের পুত্র।
জানা গেছে, শিশুটি তার বাবার সঙ্গে পারিবারিক পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পিতা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শামীম পাকা ঘাটলার পাশে খেলা করতে করতে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে তার বাবা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরের ঘাটলার ভেতর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
স্বজনরা তাৎক্ষণিক শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ মাসুদ রানা