উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
এর মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিং করেন ডা. সায়েদুর রহমান।
তিনি জানান, আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রিয় চাঁদপুর ডেস্ক