প্রকাশের সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ । ২:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৫শ’ কেজি জাটকা ইলিশ আটক

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫শ’ কেজি জাটকা ইলিশ আটক করে এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। ৭ ফেব্রুয়ারী সোমবার বিকালে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারের বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি থেকে ৬টি হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় দুস্থ্যদের মাঝে বিতরন করা হয়।

একই দিন বেলা ৩টার দিকে ছোট গাড়িতে করে জাটকা ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি তা আটক করে। আটককৃত জাটকা ইলিশের পরিমান আনুমানিক ৫শ’ কেজি।

এতিমখানা এবং স্থানীয় দুস্থ্যদের মাঝে জাটকা ইলিশ মাছগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরিফুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুজ্জামান, বেলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন