প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ৮:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ডাকাতির মালামাল উদ্ধার

মোঃ মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ঠাকুরবাজারে সংঘটিত একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ডাকাতির ঘটনার ১৭ দিনের মাথায় ডাকাতি হওয়া সিগারেট, মোবাইল ফোনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে পুলিশ পেশাগত দায়িত্বের পরিচয় দিয়েছেন।
পুলিশ জানায়, চলতি মাসের ৭ জুলাই দিবাগত রাত ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে শাহরাস্তি পৌরসভার ঠাকুরবাজার এলাকার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের টোবাকো গুদামে একদল সশস্ত্র ডাকাত শাটার ভেঙে ঢুকে নাইট গার্ডদের হাত-পা বেঁধে রেখে ডাকাতি সংঘটিত করে।
ডাকাত দল প্রায় ৫১ কেইস বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও একটি মোবাইল ফোন লুট করে।প্রতিষ্ঠানের মালিক এমরান হোসেন পাটোয়ারী গণমাধ্যমকে জানান, ডাকাত দলের হাতে প্রায় ৩০ লাখ ৯৬ হাজার টাকার টোবাকো সামগ্রী লুট হয়।
যার মধ্যে রয়েছে:মেরিস সিগারেট ৪০ কেইস – মূল্য: ২৪,৮০,০০০ টাকা,ব্ল্যাক ডায়মন্ড সিগারেট ১১ কেইস – মূল্য: ৫,৯৪,০০০ টাকা,আবুল বিড়ি ১২,০০০ শলাকা – মূল্য: ১০,৫৬০ টাকা,Redmi A3 স্মার্টফোন – মূল্য: ১২,০০০ টাকা।এ ঘটনায় তিনি গত ৮ জুলাই শাহরাস্তি থানায় একটি ডাকাতি মামলা (নং-০৩, ধারা ৩৯৫/৩৯৭) দায়ের করেন।
পরবর্তীতে ২৩ জুলাই চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমানের নির্দেশনায় এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরীর তত্ত্বাবধানে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার (পিপিএম-বার) এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স একাধিক জেলা জুড়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রথমে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকা থেকে মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গাজীপুর, ঢাকা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, কেরানীগঞ্জের মোঃ আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার অধিবাসী  বর্তমান ঢাকা সাভার  এলাকায় মোঃ সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থেকে মোঃ সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)আটক করা হয়।
আটককৃতদের মধ্যে  মধ্যে সাহাব উদ্দিন ওরফে সাবুর বিরুদ্ধে ৬টি, আব্দুল মালেক আকনের বিরুদ্ধে ৩টি এবং দেলোয়ারের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে। ওই অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৫৬৫ প্যাকেট সিগারেট (মেরিস ও ব্ল্যাক ডায়মন্ড) – আনুমানিক মূল্য: ২৯,৭৭৫ টাকা,৫টি মোবাইল ফোন,নগদ ১০,৫০০ টাকা।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার (পিপিএম-বার) বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন