প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের ৪ দিন পর সন্তান জন্ম দিয়ে স্ত্রীর মৃত্যু

প্রিয় চাঁদপুর ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জে ভাঙচুরসহ নাশকতার মামলায় গ্রেপ্তার হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান আলম রাব্বী। এদিকে বুধবার (২৩ জুলাই) রাতে তার গ্রেপ্তারের ঠিক চার দিনের মাথায় সন্তান জন্ম দিয়ে স্ত্রী নুসরাত জাহান ফারিয়া মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান আলম রাব্বী খানকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পর দিন ২০ জুলাই তাকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। ওই সকালেই অন্তঃসত্ত্বা স্ত্রী নুসরাত জাহান ফারিয়ার প্রসব ব্যাথা ওঠে। পরে স্ত্রী নুসরাত জাহান ফারিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম হয় এবং লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার আদালত রাব্বীকে জামিন দেন। তার স্ত্রীর নামাজে জানাজা বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরের স্থানে তাকে দাফন করা হয়েছে।

এ দিন রাতে শাহ পরান আলম রাব্বীর চাচা ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের গজারিয়া এলাকার খান বাড়ির মাহবুবুল আলমের ছেলে।

সাইফুল ইসলাম সোহেল বলেন, রাব্বীর স্ত্রী নুসরাত জাহান ফারিয়ার প্রসব ব্যাথা ওঠে। এরপর ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২৩ জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম হয় এবং লাইফ সাপোর্টে রাব্বীর স্ত্রী মারা যায়।

তিনি আরও বলেন, আমরা সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার অনুসারী। তিনি এমপি থাকাকালীন আমরা দলীয় পদ পেয়েছি। যখন সাংবাদিক শফিকুর রহমান এমপি হয়েছে। তখন আমাদের মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেছেন। তখন থেকে আমরা রাজনীতি ছেড়ে দিয়েছি। দলের কাউন্সিল না হওয়ায় আমাদের পদগুলো রয়ে গেছে। এ নিয়ে আমরা ব্রিফিং করেছিলাম। আমাদের নামে মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে। এ মামলায় আমিও জেল খেটেছি। এখন আমার ভাতিজাও জেল খেটেছে। তার সবকিছুই হারিয়ে গেল।

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনকালে ভাঙচুরসহ নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার এজাহারভূক্ত আসামি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন