প্রকাশের সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতা হাবিব উল্লাহ খানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পিতা চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব উল্লাহ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)।

তিনি গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনাব হাবিব উল্লাহ খানের বাসা চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ (মিশন রোড) উলফত কটেজ। তিনি চাঁদপুর শহরের পালবাজার এলাকার হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী। চাঁদপুর বেগম জামে মসজিদ কমিটির এক সময়ের সেক্রেটারীর দায়িত্ব পালন করেছেন তিনি।


চাঁদপুর প্রেসক্লাবের শোক প্রকাশ

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পিতা চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী হাবিব উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের পিতা চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী হাবিব উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

-প্রেস বিজ্ঞপ্তি

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন