প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ । ১১:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ কর্মীর ফোনে মিলল ১০ তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ও ছবির প্রমাণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক বহিরাগত কর্মী দিদারুল ইসলাম শুভ (২৫)-কে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অনৈতিক সম্পর্ক এবং ডিজিটাল অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের সামনে থেকে তাকে আটক করা হয়। শুভ ফেনীর দাগনভূঞা উপজেলার করমাউল্লাপুর গ্রামের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সূত্র জানায়, শুভ দীর্ঘদিন ধরেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু গোপন অনলাইন গ্রুপে সক্রিয় ছিলেন, যেগুলোর মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ও উসকানিমূলক তথ্য ছড়ানো হতো। এসব গ্রুপে ‘হৃদয়ে ৭১’ নামে একটি চ্যাটে বর্তমান সরকারের পতনের পরিকল্পনা সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। এতে বলা হয়, আগামী ২০ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের নজর এড়িয়ে কর্মকাণ্ড চালাতে হবে।

সূত্র মতে, তার ফোন থেকে বিপুলসংখ্যক আপত্তিকর ছবি ও ভিডিও, বিভিন্ন জায়গার মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কের প্রমাণ এবং জাল এনআইডি ও জন্মসনদের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে প্রশাসন তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছে।

উল্লেখযোগ্যভাবে, চবি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের সঙ্গেও শুভর নিয়মিত যোগাযোগ ছিল। চবির বিভিন্ন গোপন তথ্য সে রুবেলকে সরবরাহ করত বলে জানা গেছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, “বিজয়-২৪ হল থেকে একজনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হচ্ছে—এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি। পরে তার মোবাইল ফোন ও বার্তালাপ বিশ্লেষণ করে দেখা যায়, সে একাধিক দেশবিরোধী তৎপরতা এবং আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন