দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে, অন্যদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একাধিক পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, মতলব দক্ষিণ এবং ছেঙ্গারচর পৌর বিএনপির নেতারা চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি দেখানোসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন: হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ইমাম হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া, লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ।

অনলাইন ডেস্ক