বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য ফরম নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির নাহারা সপ্রাবি মাঠে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন ওই ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও শাহ শরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহের হোসেন।
সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য নূরে আলম মিয়াজী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ও সমাজসেবক মোঃ মাহবুব আলম,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজুমদার,ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান বাপ্পি,মহিলা দল নেত্রী রৌশনারা,বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ হেমায়েত ইসলাম সুমন,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন,বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম দিদার, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক,ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম প্রমুখ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মোঃ মাসুদ রানা