প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ৬:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ইসলামিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে ইসলামিয়া জেনারেল হাসপাতাল প্রাইভেট এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই-২০২৫) সকাল ১১টায় উপজেলার নায়েরগাঁও বাজারের মোল্লা টাওয়ারে অবস্থিত হাসপাতালের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের চেয়ারম্যান মিঠু তালুকদার ও ব্যবস্থাপনা পরিচালক আসলাম মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, হাসপাতালের পরিচালক মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন প্রধান, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম হোসেনসহ নায়েরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পল্লী চিকিৎসক, সামাজিক, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, আশ্বিনপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
পরে ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন