প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ৬:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ফারুক মিয়াজি

রাফিউ হাসান হামজা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক অসহায় বিধবা মায়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।

৩১ জুলাই বিকেলে তিনি দলীয় নেতৃবৃন্দসহ সরেজমিনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন। তিনি বিধবা চম্পা বেগমকে মানসিক সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি পরিবারটির পাশে ভবিষ্যতেও দাঁড়ানোর আশ্বাস দেন।

ঘটনাস্থলে ফারুক হোসেন মিয়াজি বলেন, “আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। চম্পা বেগমের পরিবারের এই দুর্বিষহ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে পাশে থাকার চেষ্টা করব। শুধু সমবেদনা নয়, বাস্তব সহায়তার মাধ্যমে তাদের পুনর্গঠনে আমরা কাজ করব।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সদস্য এসএম লিটন, যুবদলের পৌর সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সন্ধ্যায় নাওড়া গ্রামের পাঠানবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধবা চম্পা বেগমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্রসহ আনুমানিক ছয় লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের পর থেকে চম্পা বেগম খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাঁর একমাত্র মেয়ে মাইমুনা নরিন ঋতু ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছেন, অন্যের সহায়তায়।

স্থানীয়দের প্রত্যাশা, ফারুক হোসেন মিয়াজির এই মানবিক পদক্ষেপ সমাজের অন্যান্য বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে এবং আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন