প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ১১:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে মিথ্যা সংবাদ অপপ্রচারের প্রতিবাদে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে নিয়ে ‘ভুয়া, ভিত্তিহীন ও মানহানিকর’ তথ্য ছড়ানোর অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, গত ৩০ জুলাই ২০২৫ ইং তারিখ থেকে আমাদের দলের একজন পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতা স্বপন মাহমুদ। যিনি ইউনিয়ন বিএনপির সভাপতি ও দুইবারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান। তিনি সহ দলের অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্য করে একটি দুস্কৃতিকারী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে মানহানিকর একটি ভুয়া সংবাদ ছড়িয়েছে।

এটি যে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল, তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দলের প্রতি তার দীর্ঘদিনের অবদান ও ত্যাগকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা শাহমাহমুদপুর ইউনিয়নবাসী সহ সবাইকে- মিথ্যা ও ভিত্তিহীন এই সংবাদ পরিহার করার আহবান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি এই ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। অন্যথায় আমরা শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণে বাধ্য হব এবং এর দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হবে।

বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন- ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নাহিদ হায়দার খান ও সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়াজি। এর আগে স্বপন মাহমুদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন