প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ । ১২:৩৮ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপি নেতা হিরো জাকিরের বিরুদ্ধে অপপ্রচার

অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরোকে (হিরো জাকির) জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে।

সম্প্রতি “মতলবের কিং” নামে একটি নামসর্বস্ব ও সন্দেহভাজন ফেসবুক আইডি থেকে তাকে জড়িয়ে ‘মতলব পৌরসভার স্টাফদের গায়ে হাত তুলেছেন’ এ সংক্রান্ত ভিত্তিহীন একটি পোস্ট দেওয়া হয়। এ পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মো. জাকির হোসেন হিরো (হিরো জাকির)।

এক বিবৃতিতে হিরো জাকির বলেন, আমার বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সবসময় আমার দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে রাজনীতি করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। যারা এই অপপ্রচার চালাচ্ছে, তাদের সত্য প্রকাশের সাহস না থাকলে অন্যের বিরুদ্ধে এভাবে হীন ষড়যন্ত্র করা অনুচিত।

তিনি আরও বলেন, আমি বিএনপির দুঃসময়ে রাজপথে থেকেছি, পালিয়ে যাইনি। সুতরাং এসব গুজব ছড়িয়ে আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করার যে অপচেষ্টা চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসা ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, এসব ভুয়া আইডির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে শুধু ব্যক্তি নয়, রাজনৈতিক দল ও সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জাকির হোসেন হিরো এ বিষয়ে আইনগত পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেন, এই চক্রের বিরুদ্ধে আমি প্রয়োজনীয় আইনি সহায়তা গ্রহণ করব। পাশাপাশি সকলকে অনুরোধ করছি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস না করতে।

উল্লেখ্য; জাকির হোসেন হিরো ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর মতলব উপজেলা যুবদলের সাবেক সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্ণাঢ্য রাজনীতি করে আসছেন।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তিনি রাজপথে দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের দুর্দিনে দলের নেতাকর্মীদের সংগঠিত করে রেখেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন