প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ । ১০:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি পৌরসভায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। ওই কান্ডের মুল হোতা অভিযুক্ত দুলাল হোসেন (৫২ ) নামে এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে আটক  করেছে পুলিশ।
আটক শেষে অভিযুক্তকে চাঁদপুর বিজ্ঞ  আদালতে পাঠানো হয়েছে।
নির্যাতিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডে  কিশোরীর নিজ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী দুলাল হোসেন সুকৌশলে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় ভুক্তভোগীর মা বাড়ির বাইরে জীবিকার অন্বেষনে কাজে ছিলেন।
পরবর্তীতে তার (কিশোরীর) শারীরিক পরির্তন পরিবারের দৃষ্টিগোচর হলে, তাকে  জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি অকপটে স্বীকার করে।
পরে বিষয়টি স্থানীয়দের মাঝে চাউর হলে, ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ৩ আগস্ট (রোববার) সন্ধ্যায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার পিপিএম (বার)-এর নির্দেশনায় এসআই (নিঃ) মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত দুলালকে আটক করে।
আটককৃত দুলাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর (গাজী বাড়ি) গ্রামের মৃত আঃ কাদের ও লেদী বেগম দম্পতির পুত্র। বর্তমানে সে শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ মেহার এলাকায় অনেক দিন ধরে বসবাস করছিল।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার জানান, “ঘটনার তদন্ত চলছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলা রুজু করে আইনানুগভাবে প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন