প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাত ‘চিকন’ থাকায় হ্যান্ডকাফ খুলে পালিয়েছে আসামি

অনলাইন ডেস্ক

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে পুলিশের হেফাজতে থাকা এক আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, আসামির হাত চিকন থাকায় সে হাতকড়া খুলে পালাতে সক্ষম হয়েছে। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) বিকেলে আদালতের দক্ষিণ পাশে প্রধান ফটকের সামনে, যখন প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন নামের ওই আসামি হঠাৎ করে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আসামি আল আমিন বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের বাসিন্দা এবং আলতাফ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মিজানুর রহমান।

জানা গেছে, আল আমিনের বিরুদ্ধে ২০১৮ সালে তার প্রথম স্ত্রী পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার রায়ে তার বিরুদ্ধে ডিক্রি জারি হয় এবং পলাতক থাকার কারণে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। গত শনিবার বরগুনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রোববার আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত প্রাঙ্গণ থেকে পালানোর বিষয়ে কোর্ট পরিদর্শক মিজানুর রহমান বলেন, “আসামির হাত চিকন থাকায় সে হাতকড়া খুলে পালাতে পেরেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ তাকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা-ও তদন্ত করে দেখা হবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন