প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৫:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিজয় র‍্যালিতে যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিএনপির বিজয় র‍্যালিতে অংশ নিতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শাহরাস্তির খিলা বাজার স্কুল মাঠে এই ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা এবং দুই সন্তানের জনক।

বিএনপি নেতারা জানান, বিএনপি ঘোষিত গণ-অভ্যুত্থান কর্মসূচির এক বছর পূর্তি উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপি বিজয় র‍্যালির আয়োজন করে। দুপুরে খিলা বাজার স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। মিজানুর রহমান সেখানে উপস্থিত হয়ে বুকের ব্যথা অনুভব করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

মিজানুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

রাত ৯টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন