প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৮:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

২৪’র আন্দোলন ছিল গণতন্ত্রের সাহসী প্রত্যাবর্তন: মোস্তফা কামাল সুমন

রাফিউ হাসান হামজা
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের বিএনপি’র সাবেক ছাত্র নেতা মোস্তফা কামাল সুমন বলেছেন, “২০২৪ সালের আন্দোলন ছিল একটি সাহসী প্রত্যাবর্তনের সূচনা। আমরা গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করিনি, করবোও না। শহর থেকে গ্রাম প্রত্যেক কর্মীই তখন রাজপথে ছিল সাহস ও চেতনার প্রতীক হয়ে। সেই আন্দোলনের মাধ্যমেই বিএনপির প্রতি জনগণের আস্থা নতুন করে ফিরে এসেছে।”
সোমবার (৪ আগস্ট) বিকেলে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড (বেরকী-নোয়াপাড়া) বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে সদস্য নবায়ন এবং ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ মোজাহার হোসেন বলেন, “বিএনপির পুনর্গঠন ও সদস্য নবায়ন কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি রচনার অংশ।” তিনি সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন শিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সহ-সভাপতি অধ্যাপক রুহুল আমিন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল মজুমদার, উপজেলা ছাত্রদল নেতা মো. শাহাদাত হোসেন ও মো. নুরে আলম মিয়াজী প্রমুখ।
আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার বলেন, “বিএনপি একটি আদর্শিক পরিবার। সদস্য নবায়নের মাধ্যমে আমরা কেবল সদস্য সংখ্যা বাড়াচ্ছি না, বরং আগামী আন্দোলনের জন্য প্রস্তুত একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন