শাহরাস্তিতে জুলাই মাসের ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল গণমিছিল ও পথসভা আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে মেহের কালীবাড়ি মাঠ থেকে দোয়াভাঙ্গা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মো. আবুল হোসাইন।
বক্তব্যে তিনি বলেন, “জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক বাঁক। এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওলানা মাঈনুল ইসলাম, পৌরসভা জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মো. সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন ও সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা মিডিয়া সেল সভাপতি মো. শাহ আলম, ছাত্রশিবির উপজেলা সভাপতি আক্তার হোসেন শিহাব, উত্তরের সভাপতি সাইফুল ইসলাম, দক্ষিণের সভাপতি কাউসার আলম এবং পৌর যুব ক্রীড়া বিভাগের সভাপতি জিহাদুল ইসলাম শামীম।
বক্তারা বলেন, এই দিনটি শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলনের স্মারক নয়; বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে।

মোঃ মাসুদ রানা