প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাজমুল হুদা জানান, রাব্বি শোল্লা বাজারের একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিয়মিত কাজের অংশ হিসেবে খাজুরিয়া গ্রামে একটি বাড়িতে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মুজাম্মেল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই যুবকটির মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, হাসপাতাল থেকে মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন