প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ৩:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর এলজিইডির প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসানের যোগদান

সাইদ হোসেন অপু চৌধুরী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান যোগদান করেছে।

তিনি গত (১ জুলাই) চাঁদপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

মুঃ ইসতিয়াক হাসান ১৯৮৭ সালে ১৬ ডিসেম্বর ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ নূর ইসলাম এবং মাতার নাম হোসনে আরা হাসি।

তিনি ১৯৯১ সালে ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। ২০০৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০০৯ সালে বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ১১ বছরেরও অধিককালের কর্মজীবনে তিনি সহকারী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এসময় দায়িত্ব পালনে তিনি অত্যন্ত সাফল্যের সাথে এলজিইডির সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।

মুঃ ইসতিয়াক হাসানের সহধর্মিনী ইতি খানুম একজন আদর্শ সুগৃহিণী। তিনি এক পুত্র সন্তানের জনক। এ জেলায় কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন