প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দূরে গেলেও হৃদয়ে থাকবে শাহরাস্তির জনগণ : ইউএনও নিগার সুলতানা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী এবং সদ্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), মাদারীপুর পদে পদোন্নতিপ্রাপ্ত নিগার সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষহতে বিদায়ী ইউএনও’র প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, চেরিয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, উপজেলা মাধ্যমিক সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম,ইউপি চেয়ারম্যান মোঃ জোবায়দুল কবির বাহাদুর, গণমাধ্যমকর্মী মোঃ মাসুদ রানা ও ফয়েজ আহমেদ।
বক্তারা নিগার সুলতানার সততা, নিষ্ঠা, দক্ষতা ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, উনার মতো একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা শাহরাস্তির উন্নয়ন ও সুশাসনের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
নিজ বক্তব্যে বিদায়ী ইউএনও নিগার সুলতানা বলেন, “এই অল্প সময়ের মধ্যে আমি এ এলাকার মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি ও কিছু কাজ শুরু করেছি। তবে সময়ের সীমাবদ্ধতায় সব কাজ শেষ করতে পারিনি। আশা করি, আপনারা এ কাজগুলো এগিয়ে নেয়ার জন্য সহযোগিতা দিয়ে যাবেন।”তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে আমরা পরীক্ষার পদ্ধতিকে কঠোর করেছি, যার সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে।”
পরিশেষে তিনি সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পরিবারের জন্য সবার নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন