প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ১০:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি জবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও মিলাদ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনায় বুধবার (৬ আগস্ট) সকালে পৌর শহরের শুয়াপাড়া কালিয়াপাড়া ক্যাম্পাসে এ কর্মসূচি হয়।
প্রতিষ্ঠানটির  প্রিন্সিপাল মোঃ বোরহান আলী বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী ও প্রতিষ্ঠানের কর্ণধার মেজবাহ কবির ভার্চুয়ালি ভিডিও কনফারেন্স যুক্ত হন। তিনি বলেন, “আমার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বছর তাদের আত্মার শান্তি কামনায় এ আয়োজন করা হয়।”
অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং ক্যাম্পাসে ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়।
বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’—এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। প্রিন্সিপাল বোরহান আলী বুলবুল বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”অনুষ্ঠান পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল রুবেল হোসেন।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সালমা আক্তার, আনিকা তাবাচ্ছুম, স্মৃতি রাণী, সৈয়দা জান্নাত, উম্মে কুলসুম কুমু, ফাতেমা আক্তার, মারুফা আক্তার, বাদল হোসেন, বোরহান উদ্দিন, লাকি রাণীসহ শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলছে এবং ভবিষ্যতে তারাও নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণ অব্যাহত রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন