বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য আজম খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরস্থ আজম খানের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে আজম খান বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর দমন-পীড়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা যাপন করেছেন। কিন্তু তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি। ফলে তিনি আজও গণতন্ত্রের প্রতীক হিসেবে বাংলাদেশের আপামর জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের প্রতিটা নেতা কর্মীকে রাজপথ ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজম খান বলেন, গত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তার মধ্যে একজন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরের যুবদল নেতা ফারুক হোসেন পাটওয়ারী। আজ আমি শ্রদ্ধাভরে তাকে স্বরণ করছি। আমার নিঃশ্বাস থাকা অবস্থায় মরহুম ফারুক হোসেন পাটওয়ারীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফখরুল আমিন সুমন, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির সদস্য সাজ্জাদুল হক সোহাগ, ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি খোরশেদ হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, শুক্কুর গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মনজু প্রধানীয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর গাজী, সহ সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, যুবদল নেতা মিলন হাজী, বাদল খান, সুজন হাজী, সুমন বকাউল, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, ৫নং ওয়ার্ড তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির পাটওয়ারী, ছাত্রদল নেতা কাউছার বেপারী, সজিব পাটোয়ারী, রাকিব মিজি সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক