প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ১:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিকাশে টিকিটের টাকা দিলেই বাড়তি চার্জ: সোনার তরী লঞ্চে যাত্রী হয়রানি!

নিজস্ব প্রতিনিধি

বিকাশে টিকিটের টাকা পরিশোধ করলেই ‘হাজারে ৪০ টাকা’ অতিরিক্ত গুনতে হচ্ছে যাত্রীদের—এমনই অভিযোগ উঠেছে জনপ্রিয় সোনার তরী লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বর্তমান যুগে যেখানে ডিজিটাল পেমেন্ট সেবা সর্বত্র সহজলভ্য এবং গ্রাহকবান্ধব হওয়া উচিত, সেখানে সোনার তরী লঞ্চ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত যাত্রীদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে।

নাজমুল হাসান বাঁধনের ফেসবুক পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেন, এটি সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি আর্থিক অনিয়ম ও জুলুম।

যাত্রীরা বলছেন, ডিজিটাল পেমেন্ট নিরুৎসাহিত করতে এমন বাড়তি চার্জ বসানো অন্যায় ও অনভিপ্রেত।

এ বিষয়ে এখনো সোনার তরী কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নৌপরিবহন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন নাগরিকরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন