প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ । ১০:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতে পালানোর সময় আ’লীগ নেতা মতলবের রিয়াজ আটক

নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৯ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।
আটককৃত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্ৰামের সন্তান।
আওয়ামী লীগের নেতা রিয়াজউদ্দিন ছাড়াও এ ঘটনায় আরও তিন মানবপাচারকারীকেও আটক করা হয়। তারা হলেন- স্বরুবপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের রিয়াজ, ফয়েজ ও মিরাজ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, আটকরা মানবপাচার চক্রের সদস্য। গত তিন দিন ধরে ওই আওয়ামী লীগ নেতাকে পার করিয়ে দিতে ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন তারা। সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা বলে আওয়ামী লীগ নেতার কাছ থেকে ৩ লাখ ৬০ টাকা এবং এটিএম কার্ড নেয় দালালরা।
সবশেষ শনিবার ভোরে সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পাড় করিয়ে দেওয়ার জন্য একটি কাঁচা সড়ক দিয়ে এগুতে থাকে তারা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। সবশেষ বিজিবি ও ‍পুলিশকে খবর দেওয়া হয়।
মহেশপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘খবর পেয়ে চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন