প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ । ১০:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হন : সাবেক মেয়র মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক

গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে দোয়াভাঙ্গা আলামিন শপিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিএনপির নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড, বিশাল জাতীয় পতাকা, বেনগাড়িতে টব সাজিয়ে ধানের শীষের প্রতীক, ঢোল-বাদ্যযন্ত্র এবং নাট্য উপস্থাপনার মাধ্যমে অংশ নেন। নাটকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী অবয়ব বিশেষ আকর্ষণ ছিল। এতে রিনি নামের এক কিশোরী অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শাহরাস্তির  কৃতি সন্তান আনোয়ার হোসেন খোকন।

সমাপনী জনসভায় শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সভাপতিত্বে ও প্রধান বক্তা হিসেবে তিনি বলেন,“২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা ও রাজনৈতিক শক্তির বিজয়ে স্বৈরাচারের পতন হয়েছে। এই অর্জনে যারা আত্মত্যাগ করেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনই সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “আজকের এই র‌্যালি প্রমাণ করে, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ঐক্যবদ্ধ। সবার প্রতি আহ্বান—ভেদাভেদ ভুলে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হোন।”

সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক ও  ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার,তাজুল ইসলাম সুমন, কাজী জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন খোকন, মোশারফ হোসেন টুটুল, এহতেশামুল হক সজিব, ছাত্রদলের সাবেক যুগ্গ্ম আহবায়ক শাহজাহান সম্রাট, শামছুল আলম বেপারি, আবুল বাসার, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম রনি, মনির হোসেন, আবুল কাশেম আকাশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন