প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৫:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডঃ চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, বতমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম,যুগ্ম সম্পাদক সজিব খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, ক্রীড়া সম্পাদক গাজী মোঃ ইমাম হাসান, কার্যকরী সদস্য অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, সাধারণ সদস্য জামাল আখন্দ, আশিক বিন রহিম,  সাবেক সদস্য মোসাদ্দেক আল আকিব।

এ সময় সংগঠনের সাবেক সভাপতি বাদল মজুমদার, সদস্য ফাহিম শাহরিণ কৌশিক, দৈনিক চাঁদপুর কন্ঠের সিনিয়র সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক রায়হান বাবু, মাসুদ রানা, সুজন আহমেদ, সাদ্দাম হোসেন, সবুজ গাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা যারা সাংবাদিকতা করছি, আপনি আমি কেউ নিরাপদে নেই, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আজকে গাজীপুরে আমাদের সহকর্মী তুহিনকে হত্যা করা হয়েছে, আগামীকাল চাঁদপুরেও যে কোন সাংবাদিক ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটতে পারে। তাই আমাদের ঐক্যের প্রয়োজন। যে কোন পরিস্থিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়া যারা তুহিন কে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানাই।

তারা আরোও বলেন, তুহিন অন্যায় করেনি, সে তার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে। সাগর রুনির হত্যার ১৩ বছর অতিবাহিত হলেও এখনো বিচার কার্য আজও হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন